লোকাল গাইডস বাংলা আয়োজিত বহুল প্রতীক্ষিত লোকাল গাইডস গেট টুগেদার ২০২৪ ইভেন্ট।
এই ইভেন্টে লোকাল গাইডস বাংলা টিম, উপদেষ্টাগন, শুভাকাঙ্ক্ষীগন সহ সারা বাংলাদেশের অনেক অভিজ্ঞ লোকাল গাইডসগন অংশগ্রহণ করবে।
সকল লোকাল গাইডসগন এই মিটাপে যোগ দিতে পারবেন। তবে সবাইকে সঠিকভাবে রেজিষ্ট্রেশন ফরম পূরণ করতে হবে। সঠিক এবং সফলভাবে ফরম পূরণকারী সবাই মিটাপে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণপত্র পাবেন।
যেহেতু লোকাল গাইডস বাংলা একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং লোকাল গাইডসদের কন্ট্রিবিউশানে পরিচালিত হয় তাই সবাইকে একটি নির্দিষ্ট পরিমান অংশগ্রহণ ফি দিয়ে ফরম পূরণ করতে হবে। যা টি-শার্ট এবং খাবার আয়োজনে ব্যবহার করা হবে।
এই মিটাপে নতুন পুরাতন সকল লোকাল গাইডসগন যোগ দিতে পারবেন। যারা ইতিপূর্বে কোন মিটাপে অংশগ্রহণ করেননি বা কারো সাথে কোন যোগাযোগ নেই তারাও আমন্ত্রিত। লোকাল গাইডস মিটাপ আমাদের কোয়ালিটি গাইডিং করতে উৎসাহিত করে, নতুন কিছু শিখতে সাহায্য করে। তাছাড়া সবচেয়ে বড় যে বিষয়টি তা হল অনুপ্রেরণা। ভালো কিছু করার অনুপ্রেরণা এবং লোকাল গাইডস বন্ধুত্বের মাধ্যমে আপনি গুগলের একটি কমিউনিটি কর্মকাণ্ড সাথে দারুনভাবে সংপৃক্ত হয়ে যাবেন। বিশেষ করে ম্যাপিংএবং গাইডিং বিষয়ে আপনার জ্ঞান ও আগ্রহ কয়েকগুণ বৃদ্ধি করবে একটি লোকাল গাইডস মিটাপে অংশগ্রহণ।
আশাকরি সকলের অংশগ্রহনে একটি স্পেশাল এবং স্মরনীয় মিটাপ হবে এটি।
ফরম ফিলাপের বিষয়ে পরামর্শ :
মনে রাখবেন, গুগল ম্যাপস প্রোফাইল লিংক এবং কানেক্ট প্রোফাইল লিংক ২ টি আলাদা অপশন।
যেকোন একটি পেমেন্ট মাধ্যমে টাকা পাঠানোর পর ট্রানজেকশন নাম্বার এবং ওয়ালেট নাম্বার অবশ্যই ফরম ফিলাপে সঠিকভাবে ইনপুট করতে হবে।
সম্পূর্ণ এবং সঠিকভাবে রেজিষ্ট্রেশন সম্পন্নকারীর রেজিষ্ট্রেশন গ্রহন করা হবে। বাকীদের রেজিষ্ট্রেশন বাতিল হিসাবে গন্য হবে। তবে যদি ফি পরিশোধ করে থাকেন তা রিফান্ড পাবেন ১০০%।
ইভেন্টে রেজিষ্ট্রেশন সংক্রান্ত কোন মতামত থাকলে আমাদের ইনবক্স করতে পারেন অথবা ইভেন্টের যেকোন পোস্টে কমেন্ট করতে পারেন। এছাড়াও লোকাল গাইডস বাংলা গ্রুপে আলাদা পোস্ট দিতে পারবেন।
সার্বিক সহযোগিতায়,
লোকাল গাইডস বাংলা!
